বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট রাজশাহী “ল” ক্লিনিকের উদ্যোগে দিনব্যাপী জনস্বার্থে আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সে এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান,আইন অনুষদের অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র ও আইন বিভাগের সভাপতি প্রফেসর এম. আহসান কবির।
এখানে সভাপতিত্ব করেন ব্লাস্ট রাজশাহী 'ল' ক্লিনিকের উপদেষ্টা রাবি আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাসিবুল আলম প্রধান। পুনম চক্রবর্তী ও লুলু গারবিয়া হাসান উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
পরে বিকালে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন ব্লাস্ট রাজশাহী ইউনিটের সভাপতি অ্যাড. নাজমুস সাদাত ও ব্লাস্ট রাজশাহী ইউনিটের সমন্বয়কারী অ্যাড. আব্দুস সামাদ। এই প্রশিক্ষণে প্রায় ১০০ জন অংশ নেন।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
রাবিতে জনস্বার্থে আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট রাজশাহী “ল” ক্লিনিকের উদ্যোগে দিনব্যাপী জনস্বার্থে আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে





