বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্প (HEQEP)-এর উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে অনুষ্ঠিত AIF Promotion and Proposal Writing- শীর্ষক এই কর্মশালায় উদ্বোধন করেন রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
HEQEP-এর কর্মকর্তা ড. মো. জাকির হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবি কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ।
প্রকল্পের Academic Innovation Fund ব্যবস্থাপনা বিশেষজ্ঞ প্রফেসর মো. মোজাহার আলী HEQEP Academic Innovation Fund -এর লক্ষ্য ও উদ্দেশ্য, বিশেষ করে উচ্চশিক্ষার মানোন্নয়নে এর ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন। Academic Innovation Fund- সমন্বয়কারী মো. কোরবান আলী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
দিনব্যাপী এই কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন।
রাবি,এনএন,১৩ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
শিক্ষা
রাবিতে উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্প (HEQEP)-এর উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে অনুষ্ঠিত AIF





