জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাষগ দেয়াকে কেন্দ্র করে শহীদ রফিক-জব্বার হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি ।
বুধবার রাতে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সাংবাদিকদের জানান, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আমির হোসেন। এক বছরের জন্য বহিষ্কৃতরা (সুপারিশকৃত) হলেন শহীদ রফিক-জব্বার হলের ৪২তম ব্যাচের ছাত্রলীগ কর্মী রাশেদ খান মেনন (আইন ও বিচার বিভাগ), শামীম (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ) ও ইমরান হোসেন নাসির।
৩ মাসের জন্য বহিষ্কৃতরা (সুপারিশকৃত) হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪২তম ব্যাচের শাহরুখ শাহরিয়ার সৌমিক (লোক প্রশাসন বিভাগ), ইশতিয়াক (প্রাণীবিদ্যা বিভাগ), কৌশিক রহমান (লোক প্রশাসন বিভাগ) , দ্বীপ (গনিত বিভাগ) ও নাজমুল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক সাংবাদিকদের জানান, বহিস্কারের ব্যাপারে প্রক্টর বলতে পারবেন । আমি এ বিষয়ে কিছু জানিনা।
রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এক শিক্ষার্থীকে র্যাজগ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে শহীদ রফিক-জব্বার হল ও বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হন।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
ছাত্রলীগের ৮ কর্মীকে বহিষ্কারের সুপারিশ