পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে মানবববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ বলেন, বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসিত হওয়ার পরও শিক্ষকদের কোনো স্বতন্ত্র বেতন কাঠামো নেই। শিক্ষকদের বিভিন্ন ধরণের ভাতাও খুব কম। সামান্য ভাতা দেয়া হলেও অবসরের সময় আবার কিছু কেটে নেয়া হয়। বাড়ি ভাড়া, বই ভাতাসহ বিভিন্ন সুবিধা বৃদ্ধির দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তারা শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ থেকে ৬৭ বছর করারও দাবি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুল আহছানসহ অর্ধশতাধিক শিক্ষক।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ