রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চীনের নর্থ সাউর্থ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের একটি চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচিং সাইট স্থাপনের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় উপাচার্যের অফিস কক্ষে শনিবার এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন নর্থ সাউর্থ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক মা ইয়ান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার প্রফেসর মু. এন্তাজুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, ভাষা বিভাগের সভাপতি ড. বিথীকা বণিক এ সময় উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে শিক্ষার্থীদের জন্য এবং একই বছরের আগস্ট মাস থেকে শিক্ষকদের জন্য চাইনিজ ভাষা শিক্ষা কোর্স চালু করা যাবে।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই