ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগের সহযোগী অধ্যাপক মোসাঃ সৈয়দা সিদ্দিকা’র স্বামী শামীম আহমেদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের হিসাবরক্ষণ কর্মকর্তা রাশেদ চৌধুরী’র মাতা রমেছা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান।
পৃথক পৃথক শোক বার্তায় তাঁরা, মরহুম ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও গভীর শোক ও দুঃখ প্রকাশ করে পৃথকভাবে শোকবার্তা প্রেরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আফজাল হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
এদিকে আইন ও শরীয়াহ্ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ জহুরুল ইসলাম এবং আইন ও মুসলিম বিধান বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ শাহজাহান মন্ডল পৃথক শোকবার্তায় মোসাঃ সৈয়দা সিদ্দিকা’র স্বামী শামীম আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এসএইচ





