রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ই-ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বিজোড় রোল নম্বরধারীদের মেধাক্রম অনুযায়ী মৌখিক পরীক্ষা বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
একই স্থানে জোড় রোল ধারীদের মেধাক্রম অনুযায়ী শুক্রবার সকাল ৯টা থেকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি-ইচ্ছুক জোড়-বিজোড় রোল নম্বরধারী সব পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সময় এসএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্রের মূল কপি,এইচএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্রের মূল কপি এবং ভর্তি পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি সঙ্গে আনতে হবে।
কিন্তু ক্যাম্পাস বন্ধের কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়েছেন। আবাসিক হলগুলো বন্ধ থাকায় এবং শিক্ষার্থীশূন্য পরিবেশে তারা কোন ধরনের সহযোগিতা পাচ্ছেন না। কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে গেলে তারা জানান,পরীক্ষার সময় যেসব ভাইদের কাছে এসে থেকেছিলাম এখন তারা সবাই বাড়িতে। এর ফলে বুঝতে পারছিনা কোথায় থাকব।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শিক্ষা
রাবিতে ই ইউনিটের ভাইভা বৃহস্পতি ও শুক্রবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ই-ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।





