রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মতিহার হলের কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়ায় ছাত্রলীগের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন।

শনিবার দুপুরে কর্মচারী ইউনয়নের সভাপতি নুরুল ইসলাম ভুট্রু ও সাধারণ সম্পাদক মিলনের স্বাক্ষরিতে ভিসি প্রফেসর ড.মিজানুদ্দিন বারাবর এ স্মারকলিপি দেয়া হয়েছে।

এসময় স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার রাতে মতিহার হলের কমন রুমে ফরিদ-উজ-জামানকে শেরে-ই-বাংলা হলের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সালেম তুষার শারীরিক নির্যাতন করার পরে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে।

হুমকি দেয়া ওই ছাত্রলীগের ব্যাপারে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সুবিচার করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

এর আগে শুক্রবার রাতে (২৭ তারিখ) তাকে মারধরের পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডিকে লিখিত অভিযোগ দেয় ফরিদ-উজ-জামান।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে শেরে-ই-বাংলা হলের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সালেম তুষার মতিহার হলের কমন রুমে গিয়ে দাবা খেলা শুরু করে। এতে অন্য হলের কোন শিক্ষার্থীর খেলা নিষেধ ।

এ বিষয়ে ফরিদ-উজ-জামান ছাত্রলীগ নেতাকে অবহিত করলে একপর্যায় ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে।

এসএইচ