ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'প্রফেসর ড. নাসরিন খন্দকার স্মৃতি স্বর্ণপদক-২০১২' দেয়া হয়েছে। এ বছর ৩ জন কৃতী শিক্ষার্থীকে এ পদক দেয়া হয়।
পদক প্রাপ্তরা হলেন,অর্থনীতি বিভাগের এমএসএস ২য় ব্যাচের ছাত্র আকিব খান,এমএসএস ৪র্থ ব্যাচের শিক্ষার্থী আশরাফ হোসেন ও নাহিন রহমান।
রোববার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. নাসরীন আহমাদ কৃতী শিক্ষার্থীদের হাতে এ স্বর্ণপদক,বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ প্রফেসর ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. নাসরীন আহমাদ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের প্রফেসর ড. নাসরিন খন্দকারের জীবন-দর্শন ও মূল্যবোধ অনুসরণের মাধ্যমে আদর্শ মানুষ হওয়ার পরামর্শ দেন।
[b]ঢাবি,০৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]