ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সমাবর্তন উপলক্ষে নিরাপত্তাব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার সমাবর্তন বক্তা হিসেবে থাকছেন ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউকিয়ার রিসার্চের (সার্ন) মহাপরিচালক অধ্যাপক রোলফ হুয়ের।
সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। সমাবর্তন অনুষ্ঠানে অধ্যাপক রোলফ হুয়েরকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে এবং http://livestream.du.ac.bd/convocation2014 ওয়েবসাইটে দেখা যাবে।
এবার মোট আট হাজার ৩১২ জন গ্র্যাজুয়েট সমাবর্তনে অংশ নিচ্ছেন। ৪৮তম সমাবর্তনে ৩৩জন গ্র্যাজুয়েট স্বর্ণপদক পাচ্ছেন।
ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের এ দিনটির জন্য অপেক্ষা করেন। এটি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তাদের সারা বছরের কার্যক্রম এ দিনে জাতির সামনে তুলে ধরা হয়। এ দিনের জন্য সবাই বাকি ৩৬৪ দিন অপেক্ষা করেন। সমাবর্তনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শিক্ষা
গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখরিত ঢাবি ক্যাম্পাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সমাবর্তন উপলক্ষে নিরাপত্তাব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি





