প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও বিশিষ্ট শিশু মনস্তত্ত্ববিদ এবং অটিজম বিষয়ক বাংলাদেশ জাতীয় কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব-প্রতিষ্ঠিত যোগাযোগ বৈকল্য (কমিউনিকেশন ডিজঅর্ডারস) বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিভাগের উদ্বোধন করবেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, আগামী ২৭ জুলাই সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এতে সভাপতিত্ব করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফ এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এমআইএস