রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলে খুলে দেয়া হয়েছে।এক মাস সাত দিন বন্ধ থাকার পর আতঙ্কিত শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছে।
ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হলে প্রায় ৮০ ভাগ শিক্ষার্থী উপস্থিত হয়েছে। ক্লাস করার আশায় সবাই ক্যাম্পাসে ফিরছে।
২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাসও আগামীকাল থেকে শুরু হবে। নতুন শিক্ষার্থীদের মাঝে অনেকটা আতঙ্ক থাকার পরেও প্রথম ক্লাস করার জন্য বিশ্ববিদ্যালয় সংলগ্ন  বিনোদপুর, কাজলা, মেহেরচন্ডি,ভদ্রাসহ বিভিন্ন ম্যাসে উঠেছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কিছু শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের উপর ২টি মামলা করেছে তাই অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছে।
সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কি ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে, রাবি ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন বলেন, সাধারণ শিক্ষার্থীরা যাতে কোনো প্রকার হয়রানির মধ্যে না পরে সে বিষয়ে রাবি প্রশাসন সতর্ক থাকবে।
ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এসআর