ঢাকা কলেজকে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় করার দাবিতে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ সকাল ১১ টায় কলেজ শহীদ মিনার চত্বরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন,  ঐতিহ্যবাহী ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সময়ের দাবি। দীর্ঘদিন থেকে ছাত্ররা এই দাবিতে আন্দোলন করে আসছে।
ধারাবাহিক কর্মসূচি হিসেবে আগামী ১৭ ফেব্র“য়ারি মিছিল করে অধ্যক্ষকে স্মারকলিপি পেশ এবং সপ্তাহব্যাপী স্বাক্ষর সংগ্রহ করে শিক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পেশ করা হবে।
সংগঠনের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সাদ্দামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নাজমুল ইসলাম শাওন, রাসেল, সাইদ, তারেকসহ প্রতিটি বিভাগের প্রতিনিধিবৃন্দ।
ঢাকা,১৩ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ