রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি গাছ থেকে বেল পাড়া কেন্দ্র করে এক কর্মচারীকে ইট দিয়ে পিটিয়ে হাত ও মাথা থেতলে দিয়েছে আইন বিভাগের এটিএম এনামুল হক জহির ইসলাম নামে এক শিক্ষক।
আহত কর্মচারীর নাম মিন্টু। সে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী খড়খরি গ্রামে থাকে। তার পিতার নাম সিরাজুল ইসলাম। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পশ্চিম কোয়াটারে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম ক্যাম্পাসে শিক্ষকদের কোয়ার্টারের সামনে রাস্তা দিয়ে হাটতে থাকে। দুপুরের ক্ষুধা মেটানোর জন্য শিক্ষকের কোয়ার্টারের পাশে থাকা বেল গাছে ইট দিয়ে ঢিল ছুড়ে বেল পাড়ার চেষ্টা করে।
এসময় ঐ শিক্ষক তাকে দেখে কোন কথা ছাড়াই হাত থেকে ইট কেড়ে নিয়ে ব্যাপক হারে মারতে থাকে। মিন্টু চোর না বলে আকুতি করলেও তাকে না ছেড়ে ইট দিয়ে বাম হাত ভেঙ্গে ও মাথা থেতলে দেয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে অবস্থা আরো অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিক্ষক এনামুল হক জহির সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে সাংবাদিক পরিচয় দেওয়ায় সংযোগ বিছিন্ন করে মোবাইল বন্ধ করে দেন তিনি।
এ ব্যাপারে রাবি প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ইতোপূর্বে এই শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গেছে। এখন ওই কর্মচারী যদি মামলা করেন তাহলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
এর আগেও এ ধরণের পাগলামী করার জন্য তাকে কোয়ার্টার থেকে বের করে দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা,১০ মে (টাইম নিউজ বিডি)/কেএ