জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটোর কক্ষ থেকে এক মেয়েকে উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেয়েটির ব্যাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পাওয়া গেছে।
এ ছাত্রলীগ নেতা মেয়েটিকে নিয়ে সোমবার দিবাগত রাতে মীর মোশাররফ হলের ১১০ নং কক্ষে অবস্থান করছিলেন বলেও জানা গেছে। তবে মেয়েটির সঙ্গে তার সম্পর্কের কথা জানা যায়নি।
হল প্রশাসন সূত্রে জানা যায়,সোমবার রাতে এক মেয়েকে নিয়ে মীর মোশারফ হোসেন হলের নীচ তলার ১১০ নং কক্ষে ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটো অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পারে হল প্রশাসন। রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হলের প্রভোস্ট,আবাসিক শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে অভিযান চালিয়ে মেয়েটিসহ ছাত্রলীগ নেতা মহিতোষ রায় টিটোকে হাতে-নাতেআটক করা হয়।
আটককৃত মেয়েটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। আটকের পর মেয়েটির ব্যাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পাওয়া যায়। তবে মেয়েটি সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি জাবি কর্তৃপক্ষ। ঐ রাতেই মেয়েটিকে বিশ্ববিদ্যালয়ের একজন অফিসারের বাসায় রাখা হয় এবং মঙ্গলবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে ঐ হলের আবাসিক শিক্ষক মাহমুদুর রহমান বলেন,আমরা খবর পেয়ে সোমবার দিবাগত রাত তিনটার দিকে ১১০ নং কক্ষে গিয়ে ওই মেয়েকে উদ্ধার করি।
ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন,আমি ঢাকায় ছিলাম। এমন ঘটনা শুনিনি। খোঁজ নেয়ার চেষ্টা করছি।
এ বিষয়ে সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন,ঘটনা শুনেছি। ঘটনা সত্যি হলে সাংগাঠনিকভাবে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের একজন শিক্ষার্থী জানিয়েছেন,আটককৃত ছাত্রলীগ নেতা প্রায়ই তার কক্ষে বিভিন্ন মেয়েদের নিয়ে রাত যাপন করতেন।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শিক্ষা
জাবি ছাত্রলীগ নেতার কক্ষ থেকে ঢাবি ছাত্রী উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটোর কক্ষ থেকে এক মেয়েকে উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেয়েটির ব্যাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পাওয়া গেছে।





