দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০১৪-১৫ সেশনের প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ পেছানো হয়েছে।
আগামী ২২ জানুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি শুরু হবে বলে জানান বিশ্ববিদ্যালয় রেজিস্টার অধ্যাপক ড. এন্তাজুল হক।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মিজানউদ্দিনের সঙ্গে অনুষদের ডিনবৃন্দের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলেও জানান তিনি।
এ ছাড়া ভর্তি কার্যক্রম বাকি থাকলে আগামী ২৭ তারিখের মধ্যে তা শেষ করতে বিভাগগুলোর প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে ২০১৪-১৫ সেশনের প্রথম বর্ষের ক্লাস আগামী ২২ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল।
এআর





