রাবি শিক্ষার্থীকে গাড়ী থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি বাস ভাঙচুর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রোববার আনুমানিক সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী-ময়মনসিংহ রুটের অনিক পরিবহনের একটি বাসের হেল্পার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছে অতিরিক্ত ভাড়া চায়। এনিয়ে শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয় হেল্পার। এসময় ওই শিক্ষার্থী হাতে ও পায়ে আঘাত পান। রোববার সকালে বাসটি থামিয়ে ভাঙচুর করে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, কয়েক জন ছাত্রের সাথে বাসের সুপারভাইজার ও হেলপারের ঝামেলা হয়েছিল। বাসটি চলে গেছে জানিয়ে তিনি বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]