ছাত্রলীগ নেতা সাদ ইবনে মমতাজ হত্যার ঘটনায় ৩ ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করেছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসন। এ ছাড়া আরও ৩ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়টি।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল খালেক সাংবাদিকদের জানান, সাদ হত্যার ঘটনায় ৩ জনকে আজীবনের বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞানের মাস্টার্সের ছাত্র রেজাউল করিম রেজা, আশরাফুল হক হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুজয় কুমার কুণ্ডু ও ছাত্রলীগ কর্মী রোকনুজ্জামান।
এ ছাড়া দেওয়ান মোহাম্মদ মুফরাদ ও নাজমুল সাদাত রাসেলকে ৪ বছরের জন্য এবং অন্তর চৌধুরীকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা সবাই ছাত্রলীগের কর্মী।
রেজিস্ট্রার জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। জরুরি সিন্ডিকেট সভায় এ সুপারিশ অনুমোদন হয়েছে।
আশরাফুল হক হলের ছাত্র, মাৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতক শেষ বর্ষের ক্লাস প্রতিনিধি ও ছাত্রলীগ নেতা সাদ ইবনে মমতাজকে গত ৩১ মার্চ পিটিয়ে গুরুতর আহত করে তার সহপাঠীসহ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরদিন সকাল ১১টায় তিনি মারা যান।
বেধড়ক পিটুনিতে লিভার ফেটে ও মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ছাত্রলীগের আসন্ন অনুষদীয় সহসভাপতি নির্বাচন ও ৩০ মার্চের ক্লাস-পরীক্ষাকে কেন্দ্র করে সুজয় ও রোকনুজ্জামান এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তার সহপাঠীরা।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
৩ ছাত্রলীগ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করলো বাকৃবি
ছাত্রলীগ নেতা সাদ ইবনে মমতাজ হত্যার ঘটনায় ৩ ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করেছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসন।
জাবিতে জুলাই হামলা ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ১৮৯ জন ছাত্রলীগ নেতার মধ্যে ৪৩ জন তাদের শাস্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন। এসব আবেদন পর্যালোচনা করে ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও ২০জনের শাস্তির মেয়াদ হ্রাস ও ৭জনের শাস্তি বহাল রাখা হয়।
যুবদল ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগ
পাবনার ফরিদপুর উপজেলায় সরকারিভাবে বরাদ্দ পাওয়া জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়েছেন বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) মোছা. বিজলী খাতুন। স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে ঘর নির্মাণে বাধা, প্রাণনাশের হুমকি এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ তুলেছেন তিনি।
বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।
হাদিকে হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো
কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের জোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসাবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছেন তদন্তসংশ্লিষ্টরা।
















