আগামীকাল রোববার থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। তবে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হবে আগামী ২৭ জুলাই থেকে। এ ছুটি চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রোববার থেকে ছুটি শুরু হলেও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেক শিক্ষার্থীই গত বৃহস্পতিবার থেকে বাড়ি যেতে শুরু করেছেন।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ