রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলামের হত্যার ঘটনায় ১১জনকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন একথা জানান।
ওসি বলেন, রাবি শিক্ষকের হত্যার ঘটনায় সন্দেহমুলকভাবে রাবি সংলগ্ন বিনোদপুর ও চৌদ্দপাই এর পার্শবর্তী এলাকার অভিযান চালিয়ে প্রায় ৫০জনকে আটক করা হয়।
এদের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে ১১জনকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে বাকিদের মহানগর গোয়েন্দা কার্যালয়ে এখনো জিজ্ঞাসাবাদ চলছে।
গ্রেফতারকৃত ১১জন হলেন, ইসলামীয়া কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির এবং একই কলেজের শিক্ষক মোশারফ হোসেন। এছাড়া অন্যরা হলেন, আব্দুল্লাহ আল মামুন, ফজলুল হক, মশিউর রহমান, হাসিবুর রহমান, আরিফ, সাগর, জিন্নাহ, রেজাউল করিম এবং সাইফুদ্দিন।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক এন্তাজুল হক ড. শফিউল হত্যার ঘটনায় বাদী হয়ে অজ্ঞাতনামা উল্লেখ করে নগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে চৌদ্দপাই এলাকায় জঙ্গি বাহিনীর হামলায় গুরুত্বর আহত হন অধ্যাপক ড. শফিউল ইসলাম। পরে চিকিংসাধিন অবস্থায় তিনি মারা যান।
এ হত্যার ঘটনায় রোববার রাবি রেজিস্ট্রার অধ্যাপক ড. এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এসএইচ





