রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসায় ককটেল নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে মিছিটি শুরু করে কাজলা গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।

রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের পরিচালনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, জামায়াত-শিবির সন্ত্রাসীরা গোটা দেশে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা এখন সাধারণ মানুষের ঘর-বাড়িকে টার্গেট নিয়েছে।

গতকাল রাতে রাজশাহীর প্রাণপ্রিয় নেতা খায়রুজ্জামান লিটনের বাসায় ককটেল নিক্ষেপ করেছে। এ কাজ কেবল ওই বিএনপি, জামায়াত-শিবির সন্ত্রাসীদের দ্বারাই সম্ভব। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবি জানাচ্ছি যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্থি দেয়া হোক।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সায়দুজ্জামান রুবেল, সহ-সম্পাদক আতিকুর রহমান, রাবি ছাত্রলীগের সিনিয়র সহ-সভপাতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, ছাত্রলীগ নেতা মিনারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সোমবার রাত ৯ টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভপাতি এইচ এম খায়রুজ্জামানের বাসায় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

কেএইচ