রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভা ও মতবিনিময় করেছে।
সোমবার দুপুর ১২টায় উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন তার অফিস কক্ষে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সঙ্গে এক আলোচনায় মিলিত হন।
আলোচনায় শিক্ষকরা উপাচার্যকে অতিসত্ত্বর বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাস ও পরীক্ষাগুলো চালু রাখার পরামর্শ দেন। উপাচার্য বিশ্ববিদ্যালয় খোলা এবং শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে উপস্থিত শিক্ষকরাসহ সব শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, বাংলাদেশ জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক দলের আহ্বায়ক প্রফেসর শামসুল আল সরকার, অর্থনীতি বিভাগের প্রফেসর মো. রফিকুল ইসলাম, রসায়ন বিভাগের প্রফেসর মো. আজহার আলী এবং আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নানসহ প্রায় ২৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপাচার্য বাংলাদেশ ছাত্রমৈত্রী রাবি শাখা এবং জাসদ ছাত্রলীগ রাবি শাখার প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠকে মিলিত হন। বৈঠককালে উভয় দলের শিক্ষার্থীরা অতিসত্ত্বর বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাস ও পরীক্ষা চালু করার দাবি করেন।
এছাড়া তারা বিদ্যমান সেশন জট দূর করার জন্য ব্যবস্থা নিতেও উপাচার্যকে অনুরোধ করেন। এসময় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান এবং ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন উপস্থিত ছিলেন।
রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ ছাত্রলীগ রাবি শাখার প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেছে।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশ হামলা চালায়। এতে ৩০ জন গুলিবিদ্ধসহ শতাধিক শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় ছয়টি মামলা দায়ের করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
[b]ঢাকা, ৩ মার্চ ( টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
রাবি খুলতে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের বৈঠক
রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভা ও মতবিনিময় করেছে। সোমবার দুপুর ১২টায় উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন তার অফিস কক্ষে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সঙ্গে এক আলোচনায় মিলিত হন।
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আইসিইউতে ভর্তি ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী
রাজশাহীর বাঘমারা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা। মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউতে ভর্তি করা হয়েছে।
রাবিতে সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে ছাত্রদলের হামলা, এইচআরডিএসের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীর আবাসিক কক্ষে ভাঙচুর, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস)। এসব ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছে সংগঠনটি।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, দল নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সাংবাদিকদের ক্ষোভ রাবিতে ছাত্রদলের হামলার ঘটনায় অজ্ঞাত মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে হল প্রশাসন। সোমবার (৫ অক্টোবর) মতিহার থানায় শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
















