জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাজমুল হাসান রানা ও আরাফাত নামের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর ৬ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের সিএনবিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তায় নাজমুল হাসান ও আরাফাতকে আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল ভর্তি করা হয়। এ সময় এনাম মেডিকেলের কর্তব্যরত ডাক্তার নাজমুল হাসান রানাকে মৃত্যু ঘোষণা করেন। এছাড়া লাইফ সাপোর্টে রাখা আরাফাত বেলা ১২টার দিকে মারা যান বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা।
নাজমুল হাসান বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এবং আরাফাত মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী। তারা উভয়ই বিশ্ববিদ্যালয় ৪৩তম ব্যাচের এবং আলবেরুণী হলের আবাসিক শিক্ষার্থী। নাজমুল পাবনা সদর উপজেলার নূরপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আরাফাতের বাড়ি নরসিংদী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী কলমায় মার্কাস মসজিদ থেকে তবলীগ জামাতের চিল্লা শেষে অটো-রিক্সাই করে ক্যাম্পাসে ফিরছিলেন তারা। পথিমধ্যে সিএনবি নামক স্থানে একটি যাত্রীবাহি বাস অটো-রিক্সাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান বলেন, আজ ভোর ৬টার দিকে নাজমুল ও আরাফাত ইজিবাইকে করে কলমা থেকে ক্যাম্পাসের দিকে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় একটি যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। পরে আরাফাতকেও কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে।
জাহিদুর/এমবি





