ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সভাপতি কর্তৃক ফেসবুকে নারীকে নিয়ে যৌন উত্তেজক-রগরগে মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীরা মানববন্ধন করেছে।
সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মোমবাতি হাতে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় মানববন্ধনে প্রায় শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা নারীকে নিয়ে কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অবিলম্বে ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কারেরও দাবি জানায়। তা না হলে ছাত্রীরা কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে।
তারা বলেন, যদি নারী লোভী এসব সন্ত্রাসীদের শাস্তি না দেয়া হয় তাহলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।
নারীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে প্লেকার্ড হাতে ছাত্রীরা মানববন্ধনে মুখে কালো ব্যাজ ধারণ করে।
মানববন্ধন শেষে কর্মসূচির আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শামীমা আকতার বলেন, বর্তমান সভ্য সমাজে নারীকে নিয়ে কটূক্তি একটি ঘৃণ্য বিষয়। চলতে ফিরতে প্রতিনিয়ত আমরা আমাদের পুরুষ সহপাঠীর কর্তৃক কোন না কোনভাবে লাঞ্ছিত হচ্ছি। কিন্তু যখন আমরা এই ধাপটা অতিক্রম করছি তখন নারী লোভী পুরুষেরা ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ সাইটে কটূক্তি করে যাচ্ছে।
তিনি বলেন, এর আগেও বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের সামনে চারুকলার তিন ছাত্রীকে লাঞ্ছিত করা হয়। সে ঘটনায় তিন জনকে বহিষ্কারও করা হয়।
শিক্ষার্থী শামীমা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রলীগের উর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ না নেয়া হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
উল্লেখ্য, গত শনিবার কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়ে মিল্ক ভিটা দুধ হাতে একটি ছবি ফেসবুকে পোষ্ট করেন। ছবিটিতে একজন মেয়ে বিক্রেতার ছবি উঠে আসে। বিভিন্ন জন মেয়েটি ও ছবিটি নিয়ে বিভিন্ন কটূক্তি করে। এর প্রতিবাদ জানায় শামসুন্নাহার হলের সাধারণ সম্পাদক আফরিন নুশরাত। পরে তাকে নিয়েও কটূক্তি করা হয়। এরই প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করা হয়।
শিক্ষা
ফেসবুকে ছাত্রলীগ নেতার ইভটিজিং; ঢাবিতে ছাত্রীদের মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সভাপতি কর্তৃক ফেসবুকে নারীকে নিয়ে যৌন উত্তেজক-রগরগে মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীরা মানববন্ধন করেছে। সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মোমবাতি হাতে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে





