বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবিতে ছাত্রদলের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কয়েকটি বাস পুলিশ পাহারায় ক্যাম্পাসে আসলেও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেনি। ফলে রবিবার ধর্মঘটের দ্বিতীয় দিনেও কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বলে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে।
জানা যায়, ইবি ছাত্রদলের সাধারণ সম্পাদককে ২৯ জানুয়ারি কুষ্টিয়া শহর থেকে গ্রেফতার করে পুলিশ। তার মুক্তি, মামলা প্রত্যাহার, ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে এরআগে তিন দফায় ছাত্রদল ধর্মঘট পালন করে।
সর্বশেষ গত মঙ্গলবার মিছিল ও সমাবেশ করে ছাত্রদল সভাপতি শনি ও রবিবার দুই দিনের ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটের সমর্থনে রবিবার কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসার সময় ১টি বাসে ভাঙচুর করেছে ছাত্রদল কর্মীরা। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। ধর্মঘটের কারণে-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা আসতে না পারায় অধিকাংশ অফিস তালাবদ্ধ রয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও খুবই কম। পুলিশ, ছাত্রলীগ ও ছাত্রদলের পাল্টাপাল্টি অনড় অবস্থানে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে আতঙ্ক।
ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিয়ে ছাত্রদলের সাথে তামাশা শুরু করেছে। ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা দিতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা ছাত্রদলের পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করছে।
ছাত্রদল নেতাকর্মীরা কোনো বাস ভাঙচুর করেনি দাবি করে তিনি বলেন, যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে।
প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাস স্বাভাবিক রাখার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। খুব দ্রুত ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
ছাত্রদলের ধর্মঘটে অচল ইবি
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবিতে ছাত্রদলের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কয়েকটি বাস পুলিশ পাহারায় ক্যাম্পাসে আসলেও





