জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মেয়েসহ আটক ছাত্রলীগ নেতাসহ বিতর্কিত ২ জনকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয়ের মীর মশারফ হোসেন হলের ১১০ নং কক্ষে মেয়েসহ আটকের অভিযোগে শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় (টিটো) এবং শিক্ষকের গাঁয়ে হাত উঠানোর অভিযোগে ছাত্রলীগের গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুন খানকে সংগঠন থেকে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নিকট এই সুপারিশ করেছে ছাত্রলীগ জাবি শাখা । বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় জাবি শাখা ছাত্রলীগের কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে ছাত্রলীগ সূত্রে জানা গেছে।
সভায় জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি এবং সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল স্বাক্ষরিত এক সুপারিশপত্রে ৩ টি সুপারিশ করা হয়।
এগুলো হলো সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হোসেন হলের কক্ষে মেয়েসহ অবস্থানের বিষয়টি নিয়ে জাবি শাখা ছাত্রলীগ নেতা মহিতোষ রায়ের (টিটো) নাম জড়িয়ে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় যে সংবাদগুলো পরিবেশিত হয়েছে, তার প্রেক্ষিতে সংগঠনটির ভাবমূর্তি খুন্ন হওয়ায় বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন ও তদন্তকালীন সময়ে তদন্তের স্বার্থে তাকে সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় সংসদের নিকট প্রেরণ, জাবি শাখা ছাত্রলীগের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মামুন খান বিভাগীয় ঘটনায় প্রশাসন কর্তৃক বহিষ্কৃত হওয়ায় এবং তার ছাত্রত্ব না থাকায় তাকে জাবি ছাত্রলীগ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় সংসদের নিকট সুপারিশ করা এবং শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করে এরূপ কর্মকাণ্ড থেকে বিরত থেকে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ঘোষণাপত্র অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের নির্দেশনা জারি। এছাড়া যেসকল ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে এ ধরনের ৩০ জন নেতাকর্মীকে সতর্ক করে দেয়া হয়েছে বলেও জানা গেছে।
ছাত্রলীগর সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, ‘সংগঠনের ভাবমূর্তি ক্ষু্ন্ন হয় এমন কোনো কার্যকলাপে কেউ যুক্ত হলে তার বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, ‘যে অন্যায় করবে তাকে শাস্তি পেতে হবে। কোনো অন্যায়কারীর আশ্রয় ছাত্রলীগে নেই’।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত ৩টায় মীর মোশারফ হোসেন হলের ১১০ নম্বর কক্ষে তল্লাসি চালিয়ে ঢাবির এক ছাত্রীসহ (ফিন্যান্স, ৩য় বর্ষ) জাবি শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায়কে (টিটো) আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ওই ছাত্রলীগ নেতা ১১০ নং কক্ষে নয় বরং গেস্টরুমে ওই মেয়ে ছিল বলে বুধবার সংবাদ সম্মেলনে জানান তিনি। ছাত্রদের আবাসিক হলে তরুণীসহ ঐ ছাত্রলীগ নেতা আটকের ঘটনা শীর্ষনিউজসহ বিভিন্ন পত্র-পত্রিকা এবং অনলাইনে প্রকাশিত হয়। পরীক্ষায় অংশগ্রহণে অযোগ্য হওয়ায় পরীক্ষায় দেয়ার অনুমতি অনুমতি না দেয়ায় গত ২৩ জানুয়ারি জাবি শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের স্নাতক কোত্তর শিক্ষার্থী মামুন খান একই বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মঈনুদ্দিনের গায়ে হাত উঠান এবং তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িকভাবে বহিষ্কারের পাশাপাশি আজীবন বহিষ্কারের জন্য সুপারিশ করে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ঐ দুই ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করে শাখা ছাত্রলীগ।
[b]জাবি,১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শিক্ষা
জাবিতে মেয়েসহ আটক ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের সুপারিশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মেয়েসহ আটক ছাত্রলীগ নেতাসহ বিতর্কিত ২ জনকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের মীর মশারফ হোসেন হলের ১১০ নং কক্ষে মেয়েসহ আটকের অভিযোগে শাখা ছাত্রলীগের





