[b]রাজশাহী: [/b]ওয়াইফাইয়ের গতি বাড়ানো, ক্যান্টিন চালু,ডাইনিংয়ের খাবার মান উন্নত করা সহ শিক্ষার্থীদের সমস্যা তুলে ধরে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্ররা।
মঙ্গলবার বেলা ১১টায় প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ করে তারা।
নির্ভরযোগ্য সূত্র জানায়,মঙ্গলবার সকাল ১১টার দিকে রাবির শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. আসাবুল হক হলে আসেন। তখন শিক্ষার্থীরা হলের ক্যান্টিন চালু,ডাইনিংয়ের খাবার মান বৃদ্ধি,ওয়াইফাইয়ের গতি বাড়ানো,নিয়মিত টয়টেল ও বাথরুম পরিস্কার করাসহ বিভিন্ন দাবিতে প্রাধ্যক্ষ অফিস ঘিরে রাখে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষকে হলের ভেতর অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে প্রাধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে প্রাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দাবি মানার আশ্বাস দিলে শিক্ষার্থীরা রুমে ফিরে যায়।
প্রাধ্যক্ষ প্রফেসর ড. মো. আসাবুল হক বলেন,শিক্ষার্থীরা ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধি ও ওয়াইফাইসহ কয়েকটি দাবি নিয়ে আমার কাছে এসেছিল। আমি তাদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা চলে যায়।
শিক্ষা
রাবিতে ছাত্রদের বিক্ষোভ
রাজশাহী: ওয়াইফাইয়ের গতি বাড়ানো, ক্যান্টিন চালু,ডাইনিংয়ের খাবার মান উন্নত করা সহ শিক্ষার্থীদের সমস্যা তুলে ধরে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্ররা।





