জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুইদিনব্যাপী কেন্দ্রীয় প্রশিক্ষন ক্যাম্প ‘জাতীয় কর্মশালা-২০১৪’ শুক্রবার থেকে শুরু।

বৃহস্পতিবার জাবি ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক সুমাইয়া পারভীন নাতাশা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে জাতীয় কর্মশালা-২০১৪'র উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন।

দুই দিনের এই কর্মশালায় মোট সাতটি পর্যায়ে আলোচনা করবেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম এম আকাশ, শ্রমিকনেতা মঞ্জুরুল আহসান খান, সাপ্তাহিক একতার সম্পাদক শাহীন রহমান,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আবু নাসের, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এস এম শুভ প্রমুখ।

আলোচকগন বাংলার দর্শন, সমাজতন্ত্রের প্রয়োজনীয়তা, অর্থনৈতিক ব্যবস্থা, ছাত্র আন্দোলন ও শ্রেণীসংগ্রাম, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন এবং সংগঠন ও চর্চার উপর আলোচনা করবেন।

দুইদিনব্যাপী এই কর্মশালায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সারা দেশের সংগঠকবৃন্দ অংশগ্রহন করে।

ঢাকা,২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ