শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দীকি।

তিনি বলেন, শিক্ষাকে আধুনিকায়ন করতে বঙ্গবন্ধু যে শিক্ষা কমিশন গঠন করেছিলো তিনি নিহত হওয়াতে সেটা আর আলোর মুখ দেখেনি। যদি সেটি আলোর মুখ দেখতো, তবে বাংলাদেশ এই অঞ্চলের উন্নত দেশ হিসেবে চিহ্নত হত।

বুধবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী' উপলক্ষে জাতীয় প্রাথমিক সহকারি শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আ আ ম স আরেফিন সিদ্দীক বলেন, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে জাতীয় করণ করেছে। বঙ্গবন্ধুর গঠনকৃত শিক্ষা কমিশন বাস্তবায়ন হলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্তা আরো অনেক বেশি উন্নত হতো। শেখ হাসিনার সরকার সেই শিক্ষা কমিশন বাস্তবায়নের জন্য কাজ করছে।

তিনি বলেন, দেশের শিক্ষা খাতের একটা বড় অংশ প্রাথমিক শিক্ষা জন্য বরাদ্দ। এর মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে ৬৫ শতাংশ, মাধ্যমিক শিক্ষা খাতে ২০ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা খাতে ১৫ শতাংশ। কারণ প্রাথমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানুষের জন্য। এতে শিক্ষাথীদের মধ্যে জ্ঞানের ভিত্তি প্রস্তর স্থাপন করে।

দেশ এগিয়ে যাওয়ার জন্য প্রাথমিক শিক্ষক সমাজের সকলকে সরকারের পাশে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি মোসা. শাহীনুর আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর মো. আখতারুজ্জামান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ‍ড. আবদুস সোবহান গোলাপ বলেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো প্রমুখ।

এমএ/এমকে