চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক বিদ্যা অনুষদের অধীন সকল বিভাগের আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার এ কথা ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, কলা ও মানবিক বিদ্যা অনুষদের অধীন সকল বিভাগের পূর্বনির্ধারিত আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য অনুষদের পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

এদিকে রবিবার রাতে সোহরাওয়ার্দী হলের আধিপত্য বিস্তারে ইসলামী ছাত্রশিবির ছাত্রলীগের মধ্যে সংঘটিত সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোহরাওয়ার্দী হল বন্ধ করে দিয়েছে।

পরে পুলিশ তল্লাশি চালিয়ে শিবির নিয়ন্ত্রিত ডরমেটরি থেকে ১৩টি পেট্রোল বোমা উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রায় ২০০ শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই