ওয়াই-ফাই সংযোগ ও ডাইনিং খাবারের মান উন্নত করার দাবিতে হল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা। পরে হল প্রাধ্যক্ষ ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের আশস্ত করলে তারা হল গেটের তালা খুলে দেয়।
জানা যায়, শনিবার বেলা ১১ টার দিকে বঙ্গবন্ধু হলের ওয়াই-ফাই সংযোগ এবং ডাইনিং খাবারের মান উন্নত করসহ হলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা হলের মেইন গেটে তাল ঝুলিয়ে দেয়। পরে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহা. আশরাফ উজ জামান এসে আন্দোলনরত শিক্ষার্থীদের আশস্ত করলে তাঁরা গেটের তালা খুলে দেয়।
জানতে চাইলে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহা. আশরাফ উজ জামান বলেন, হলের শিক্ষার্থীরা ওয়াই-ফাই সংযোগ ও ডাইনিং খাবারের মান বৃদ্ধিসহ বিভিন্ন দাবি নিয়ে আসে। আমরা তাদের দাবি বাস্তবায়ন করার জন্য ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছি।
আশিক/এআই





