রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পবিত্র ঈদুল ফিতরের ছুটি ২২ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এবারের ঈদুল ফিতরের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে কি না, জানতে চাইলে তিনি বলেন,আমরা এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। এ বিষয়ে পরে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ