চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষকবাসে হামলার প্রতিবাদে মানববন্ধন ও সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।
আগামী মঙ্গলবার বেলা ৩টায় নগরীর জামালখানের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বেনু কুমার দে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কর্মসূচিতে অংশ নিতে ওই দিন বেলা ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকল রুটের শিক্ষকবাস একযোগে প্রেসক্লাবের উদ্দেশে ছেড়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া সব শিক্ষককে ও আগ্রহী সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের কথা বলা হয়।
গত ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়গামী শিক্ষকবাসে ককটেল হামলার ঘটনায় ১০ শিক্ষকসহ ১৪ জন আহত হয়। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি নিষিদ্ধের আন্দোলন করে আসছে।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





