বাংলাদেশের জনগণ বর্তমানে সকল গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করা হলেও সরকার তাদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ছাত্র ইউনিয়নের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ছাত্র ইউনিয়নের সভাপতি জি এম জিলানী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এমএম আকাশ।
এসময় সাবেক সাধারণ সম্পাদক হায়দার আকবর খান রনো, ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমন সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]
শিক্ষা
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ বর্তমান সরকার: ছাত্র ইউনিয়ন
বাংলাদেশের জনগণ বর্তমানে সকল গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করা হলেও সরকার তাদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ছাত্র ইউনিয়নের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে





