ছাত্রদল কর্মীদের অভিযোগ, সেখানে শিবিরের কর্মীরা অবস্থান করছেন। তাই ছাত্রদল নেতাকর্মী ও সাংবাদিকদের প্রবেশ করতে দিতে হবে। কিন্তু প্রশাসন জানায়, এ সময় কাউকে প্রবেশ করতে দেওয়ার সুযোগ নেই।

তবে আবিদ ও তার সমর্থকরা তা মানতে নারাজ। তারা শিক্ষক নাসিম বেগমের বিরুদ্ধে ভোট চুরির ষড়যন্ত্রের অভিযোগ আনেন। তারা রিটার্নিং কর্মকর্তাদের শিবিরের দালাল ও রাজাকার বলে স্লোগান দেন। ফটকের অপর প্রান্তে শিক্ষকরা এবং বাইরের দিকে ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী।

উল্লেখ্য, প্রায় ৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।

এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ করা হয়েছে।

নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে লড়েছেন ৪৫ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন প্রার্থী।

সব মিলিয়ে এবার একজন ভোটারকে ৪১টি করে ভোট দিতে হয়। ভোট নেওয়া হয় ওএমআর ফরমে, ৬ পাতার ব্যালটে। ১৪টি গণনা মেশিনে ৮টি কেন্দ্রে চলছে ফলাফল গণনা। ফলাফল ঘোষণা করা হচ্ছে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। ভোটগণনা সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে।

এমএম