ফিলিস্তিনেরগাজায় ইসরাইয়লি বর্বর হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরসাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এবিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে প্রতিবাদী মানববন্ধনকরেছে।
ঢাকা ইউনিভার্সিটি জেনারেল স্টুডেন্ট ফোরাম ও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফর জাস্টিজ এর উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
এসময় তাদের হাতে ছিলো-নানা প্ল্যাকার্ড ও ব্যানার। মানববন্ধনেঅংশগ্রহণকারীরা গাজায় চলমান হামলার অবসান এবং ফিলিস্তিনির স্বাধীনতা দাবিকরেন। তারা ইসরাইলের বিপক্ষে ও ফিলিস্তিনের সমর্থনে নানা স্লোগান দেন।
মানববন্ধনেবক্তারা গাজায় ইসরাইলের হামলার পর বিশ্বের বড় বড় দেশ ও নেতাদের নীরবভূমিকা পালনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অসহায় ফিলিস্তিনের পাশেদাঁড়ানোর আহ্বান জানান তারা।
বক্তারা জাতিসংঘকে এই অমানবিক হত্যাকাণ্ডবন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়। একইসাথে বিক্ষোভকারীরাবাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে গাজাতে ত্রান ও মানবিক সাহায্য প্রেরণেরআহবান জানান।
ঢাকাইউনিভার্সিটি জেনারেল স্টুডেন্ট ফোরামের আহবায়ক সর্দার আমিরুল ইসলাম সাগরবলেন, দেশে বেশ কিছু ধর্ম ভিত্তিক রাজনৈতিক সংগঠন থাকলেও তারা এখন পর্যন্তযথাযথ কোন ভূমিকা নিচ্ছে না। এমনকি সরকার ও মূলধারার মিডিয়াগুলো এ ব্যাপারেযে উদাসীন আচরণ করছে তা ন্যাক্কারজনক।
তিনিআরও বলেন, ১৯৭১ সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এই ফিলিস্তিনের জনগণ ওতাদের নেতা ইয়াসির আরাফাত বাংলাদেশকে অকুন্ঠচিত্তে সমর্থন ব্যক্ত করেছিলেন।আজ সময় এসেছে ফিলিস্তিনী জনগণের এই দায় শোধ করার।
মানববন্ধনেউপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি জেনারেল স্টুডেন্ট ফোরামের আহবায়ক সর্দারআমিরুল ইসলাম সাগর, সদস্য সচিব মায়মুনা মোনেম অনিক, মাহমুদ হাসান, মেহেদীহাসান, মোস্তাফিজুর রহমান ফরহাদ, বিশিষ্ট বগ্লার লাহুল গালিব প্রমুখ।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে গাজায় চলা ইসরাইলি হামলায় ১৭২ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
ফিলিস্তিনকর্তৃপক্ষ বলছে, নিহত মানুষের বেশির ভাগই বেসামরিক নাগরিক এবং নারী ওশিশু। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, এ পর্যন্ত ৬৭৫ জন মানুষআহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
এমন অবস্থায় গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ঢাকা, ১৪ জুলাই (টামনিউজবিডি.কম) // জেএ





