রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক রাসেল আলমের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে শিবির।
আহত শিবির নেতা রাসেল আলমের মা রাজিয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালতে এ মামলা করেন।
মামলায় রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিনকে প্রধান আসামি ও যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ রুনু, কাওসার আহম্মেদ কৌশিক ও মানব সম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক সাবরুন জামিল সুষ্ময়সহ নয় নেতাকর্মীর নাম উল্লেখ এবং ১৫ জন অজ্ঞাতনামাসহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে।
এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আদালতে মামলার বিষয়টি এখনো থানায় জানানো হয়নি। মামলার কপি থানায় আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৬ জুন রাবিতে শহীদুল্লাহ কলাভবনে শিবির নেতা রাসেল আলমের ওপর হামলা চালিয়ে আহত করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





