নিষেধাজ্ঞা ভঙ্গ করে ক্যাম্পাসে মিছিল করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

প্রক্টরিয়াল বডির এক জরুরি বৈঠক শেষে বুধবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

শোকজপ্রাপ্তরা হলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ ও সাধারণ সম্পাদক ইমরান খান।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুল হক বলেন,শাবি ক্যাম্পাসে সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ রয়েছে। এরপরও গত মঙ্গলবার শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ ও সাধারণ সম্পাদক ইমরান খান সমর্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল করেছে। এ কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে এ দু’জনকে কারণ দর্শাতে বলা হয়েছে।

উল্লেখ্য, ক্যাম্পাসে সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ থাকলেও গত মঙ্গলবার শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ ও সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী প্রায় শতাধিক নেতাকর্মী মিছিল করে।

এআর