ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগের হামলায় শিবিরের ৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ডুয়েট শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ নয়জনকে আটক করা হয়েছে বলে দাবি শিবিরের।
শিবিরের অভিযোগ, প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার ভোর রাতে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, সোমবার রাত পৌনে ১টার দিকে ছাত্রলীগের ডুয়েট শাখার সভাপতি আবদুল্লাহ আল মাসুমের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা ছাত্রশিবিরের উপর হামলা চালায়। এতে শিবির কর্মীসহ কমপক্ষে ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন ।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]