এইচএসসি, আলিম ও কারিগরী শিক্ষা বোর্ডের পরীক্ষায় সারাদেশে যেসব ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে তাদের আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে জামায়াতে ইসলামী।

বুধবার এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বলেন, এইচএসসি, আলেম ও কারিগরী শিক্ষা বোর্ডের পরীক্ষায় সারাদেশে যে সব ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে তাদের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই জাতির ভবিষ্যত। আমি আশা করি যারা উত্তীর্ণ হয়েছে তারা আরও ভালোভাবে পড়াশুনা করবে এবং আদর্শবান ও চরিত্রবান নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। জাতি আজকের ছাত্র-ছাত্রীদের দিকে তাকিয়ে আছে। তারা নিজেদের গড়ে তোলার পাশাপাশি দেশগঠনে আত্মনিয়োগ করবে। তারা জাতিকে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, 'আমি সকল ছাত্র-ছাত্রীদের সার্বিক উন্নতি ও সফলতা কামনা করছি এবং দোয়া করছি তারা যেন দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারে।'

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর