পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসগুলো খুলেছে সোমবার থেকেই।
এদিকে গ্রামের বাড়ি থেকে ঈদের ছুটি কাটিয়ে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ হল আসতে শুরু করেছেন।
প্রসঙ্গত, ২০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ছিল। আর বিশ্ববিদ্যালয়ের সব অফিস ২৭ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ছুটি ছিল।
ঢাকা, ০৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমএইচ





