ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এতে বিএনপি-জামায়াত প্যানেল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে।

এ নির্বাচনে ১৫ টি পদের মধ্যে সভাপতি ও সহ-সভাপতি সহ ১১ টি পদে বিএনপি-জামায়াত এবং সাধারণ সম্পাদকসহ ৪ টি পদে আওয়ামী-বাম সমর্থীত প্রার্থীরা জয়লাভ করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোট গ্রহন শুরু হয়। বেলা ১১ টায় দশ মিনিটের বিরতি দিয়ে একটানা দুপর ২টা পর্যন্ত চলে ভোট গ্রহন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৩৫৯ জনের মধ্যে ৩২৫ জন্য ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। শিক্ষক-শিক্ষিকাদেরকে ব্যাপক আনন্দ-উল্লাসের সাথে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারায় ভোটাররা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।

আজ সন্ধ্যা ৭ টার দিকে ভোটগণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. কাজী আখতার হোসেন এদেরকে বিজয়ী ঘোষণা করেন

সভাপতি পদে বিএনপি জামায়াত সমর্থীত প্রার্থী হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মিজানুর রহমান ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি আওয়ামী-বাম প্যানেল সমর্থিত প্রফেসর ড. আ ন ম রেজাউল করিম ১২৯ ভোট পেয়েছেন।

অপরদিকে, সাধারণ সম্পাদক পদে আওয়ামী-বাম সমর্থীত প্রার্থী ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি বিএনপি-জামায়াত সমর্থীত প্রার্থী প্রফেসর ড. অলী উল্লাহ ১৩৮ ভোট পেয়েছেন।

এছাড়াও সহ-সভাপতি প্রফেসর ড. আহসান উল্লাহ ফয়সাল, যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মাহবুবর রহমান নির্বাচিত হয়েছেন। এরা সবাই বিএনপি-জামায়াত সমর্থীত প্রার্থী।

এছাড়াও কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে বিএনপি-জামায়াত সমর্থীত প্রার্থী প্রফেসর ড. শহিদুল ইসলাম নুরী, প্রফেসর ড. ময়নুল হক, প্রফেসর ড. মহিববুল ইসলাম, প্রফেসর ড. মমতাজুল ইসলাম, প্রফেসর ড. মিজানুর রহমান, ড. রেজাউল করিম ও ড. রাশিদুজ্জামান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে আওয়ামী-বাম সমর্থীত প্যানেলের প্রফেসর ড. শামসুল আলম, প্রফেসর ড. মোস্তফা কামাল, এবং প্রফেসর ড. মেহের আলী নির্বাচিত হয়েছেন।

এমকে