আপগ্রেডেশন জটিলতা নিরসন ও বেতনবঞ্চিত কর্মকর্তাদের বেতন প্রদানসহ চারদফা দাবিতে ডাকা অনিষ্টকালের অসহযোগ আন্দোলন স্থগিত করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন।

কর্মসূচি শুরুর একদিন পর বুধবার দুপুর ২ টায় সংগঠনটির নেতাদের সাথে আলোচনায় বসেন উপাচার্য ড. একে এম নুর-উন-নবী।

দীর্ঘ দুই ঘন্টা আলোচনা শেষে অফিসার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সামসুল আলম জানান, আগামী ২৯ অক্টোবরের সিন্ডিকেটে নীতিমালা রিভিউ কমিটিতে ২ জন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ ছয় সপ্তহের মধ্যে রিভিউটি অনুমোদন করে প্রমোশন-আপগ্রেডেশন বোর্ড গঠন করা হবে, দ্রুত সময়ের মধ্যে বেতন বঞ্চিত পাঁচ কর্মকর্তাকে বেতন প্রদানের প্রতিশ্রতি প্রদান ও কর্মকর্তাদের সাথে অসৌজন্য আচরণের জন্য উপাচার্য দুঃখ প্রকাশ করায় আমরা আপাদত কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।

তবে নির্ধারিত সময়ে দাবি আদায় না হলে পরবর্তীতে সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একে এম নুর-উন-নবী বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।

ইভান/এআই