জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল ২২ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিতব্য ২০১৩ সালের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

স্থগিতকৃত এ পরীক্ষার তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd, www.nubd.info এবং পত্রিকার মাধ্যমে শিগগিরই জানানো হবে।


উল্লেখ্য, এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই