ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের দুর্নীতি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ জুন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জনা যায়, জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গত ১৪ জুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস বরাবর একটি ফ্যক্স প্রেরণ করে।
ফ্যক্সে সংবাদ পত্রে উল্লিখিত দুর্নীতির বিষয়টি তদন্ত করে ইউজিসির নিকটে প্রতিবেদন দাখিল করার কথা বলা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে জানান হয়। ১৭ জুন ভিসির অনুমতি সাপেক্ষে আইন বিভাগের প্রফেসর ড. সেলিম তহাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য দুই জন সদস্য হলেন ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের প্রফেসর ড.আনোয়ার হুসাইন এবং হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. আব্দুস শাহিদ মিঞা। কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা বলা হয়েছে।
এআর





