জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্বারা সরকারের বক্তব্য প্রহসন বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্রসেনা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠটির ঢাকা মহানগর শাখা আয়োজিত মানববন্ধনে ছাত্র নেতারা এ মন্তব্য করেন।

টিউশন ফি থেকে সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহার ও আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ছাত্র নেতারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ভ্যাট দিবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে। তাই এ ধরণের তালবাহানা মূলক সিদ্ধান্ত থেকে সরকারকে সরে এসে ভ্যাট প্রত্যাহার করা উচিত।

তারা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশি হামলার যে নজির সরকার দেখিয়েছে, তার উচিত জবাব ভবিষ্যতে পাবে।

তারা আরও বলেন, আন্দোলন করার অধিকার সংবিধানে আছে। এর পরেও পুলিশ হামলা করে সংবিধান লংঘন করেছে। এছাড়া শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশদের বিচারের দাবি জানান ছাত্র নেতারা।

মানববন্ধনে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সভাপতি ইমরান হোসেন তুষার। এছাড়া আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি নুরুল হক তিসতী, সাধারণ সম্পাদক মো. শাহজালাল, সহ সভাপতি আদবুল আলী মামুন, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এমএ/ এআর