সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
রোববার (৩১ মে) দুপুরে উল্লাপাড়া উপজেলার মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মাফিয়া খাতুন (১৫) একই গ্রামের মঈনুল হোসেনের মেয়ে। সে এ বছর উল্লাপাড়ার ফলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার জানান, রোববার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মাফিয়া জানতে পারে সে অকৃতকার্য হয়েছে। এরপরই সে তার শোবার ঘরে ওড়না ঝুলিয়ে আত্মহত্যা করে।
উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আলাল উদ্দিন জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে।
এমবি





