ভর্তির দাবিতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

মঙ্গলবার সকাল থেকে এ অবস্থান নেন তারা।

এ সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানায়, গত সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের মোবাইলে ভিকারুননিসায় ভর্তির জন্য এসএমএস আসে। সে অনুযায়ী তারা ভর্তি হতে এলে কলেজ কর্তৃপক্ষ জানায়, ভর্তির জন্য নির্ধারিত সংখ্যক সিট ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তাই ভর্তি নেওয়া হবে না। এমন পরিস্থিতিতে ভর্তিচ্ছুরা এবং তাদের অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে কলেজের গেটের সামনে অবস্থান নেন।

একপর্যায়ে তারা সেখানকরা রাস্তাও অবরোধ করেন। পরে পুলিশ এসে রাস্তা ফাঁকা করে দেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভর্তিচ্ছুরা ও তাদের অভিভাবকরা কলেজের গেটের সামনে অবস্থান করছিলেন।

এমকে