রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া শনিবার দুপুর ১২টায় শরিফুল ইসলাম বাবু নামে এক শিক্ষার্থীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জীবননাশের হুমকি দিয়েছে।
এছাড়া ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এমবিএ'র এই ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করে সে। কিবরিয়ার পরিচিত এক মেয়ের সঙ্গে কথা বলায় এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন বলেন,আমি প্রথমে বিষয়টি শুনিনি। পরে ওই শিক্ষার্থীর সঙ্গে কিবরিয়ার মীমাংসা করে দিয়েছি।
শাহ মখদুম হল প্রাধ্যক্ষ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।
এর আগে গত শুক্রবার দুপরে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে লোহার রড,হাতুড়ি ও দেশিয় অস্ত্র দিয়ে প্রায় দেড়ঘণ্টাব্যাপী মারপিট করে সেক্রেটারি গ্রুপের নেতাকর্মীরা। এতে ওই শিক্ষার্থীর বাম পা ভেঙে যায়।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ [/b]
শিক্ষা
রাবিতে অস্ত্র ঠেকিয়ে ছাত্রলীগ নেতার হুমকি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া শনিবার দুপুর ১২টায় শরিফুল ইসলাম বাবু নামে এক শিক্ষার্থীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে





