রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন অবকাশ আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে। আগামী ১০ জুন পর্যন্ত এ অবকাশ চলবে। তবে এসময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন জানান, পূর্ব নির্ধারিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ১০ মে থেকে ১০ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ নির্ধারিত ছিল।
তবে দেশের রাজনৈতিক অস্থিরতা ও অনির্ধারিত ক্যাম্পাস বন্ধের ফলে সৃষ্ট সেশনজট হ্রাসের জন্য ৩০ দিনের অবকাশ কমিয়ে ১০ দিন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার কথা বিবেচনা করে আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
রোববার থেকে রাবিতে গ্রীষ্মকালীন অবকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন অবকাশ আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে। আগামী ১০ জুন পর্যন্ত এ অবকাশ চলবে। তবে এসময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন জানান





